সুরমা যুব উন্নয়ন সংঘ (SYDA) শিক্ষা, জলবায়ু সহনশীলতা, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের মাধ্যমে সিলেটের তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর হাত ধরে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে কাজ করছে ২০২২ সাল থেকে।Surma Youth Development Association (SYDA) has been working since 2022 to advance the UN Sustainable Development Goals in Sylhet, through education, climate resilience, women's empowerment, and youth employment, hand in hand with local communities.
সুরমা যুব উন্নয়ন সংঘ একটি যুব-নেতৃত্বাধীন, অলাভজনক, অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক উন্নয়নমূলক সংগঠন, যা বাংলাদেশের তরুণদের নেতৃত্ব, দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করার লক্ষ্যে কাজ করছে। আমরা বিশ্বাস করি, যুবসমাজই টেকসই উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গঠনের মূল শক্তি।SYDA is a youth-led, non-profit, non-political and non-religious development organization working to awaken leadership, skill and social accountability among young people in Bangladesh. We believe youth are the key drivers of sustainable development, social justice, and a climate-resilient future.
শিক্ষা, জলবায়ু পরিবর্তন, সামাজিক অন্তর্ভুক্তি, নারীর ক্ষমতায়ন, সবুজ অর্থনীতি ও কমিউনিটি উন্নয়নের মাধ্যমে আমরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করি, তৃণমূল পর্যায়ের বাস্তব কার্যক্রম, অ্যাডভোকেসি ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে।Through education, climate action, social inclusion, women's empowerment, green economy and community development, we actively contribute to SDG implementation through grassroots action, advocacy, and capacity-building initiatives.
একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা, যেখানে তরুণরা হবে পরিবর্তনের নেতৃত্বে।To build a just, inclusive, and sustainable Bangladesh where youth lead positive social and environmental change.
SYDA একটি নির্বাহী কমিটি দ্বারা পরিচালিত, যেখানে রয়েছেন সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও অন্যান্য নির্বাহী সদস্য। সংগঠনটি জাতীয় বিধিবিধান ও আন্তর্জাতিক এনজিও মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা অনুসরণ করে।SYDA is governed by an Executive Committee, President, Vice President, General Secretary, Treasurer and other executive members, following democratic decision-making, financial transparency and accountability aligned with national regulation and international NGO standards.
SYDA নৈতিক কার্যক্রম, আর্থিক স্বচ্ছতা, শিশু সুরক্ষা, জেন্ডার সুরক্ষা এবং সকল কার্যক্রমে শোষণ ও নির্যাতন প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ।SYDA is committed to ethical operations, financial transparency, child safeguarding, gender protection, and prevention of exploitation and abuse in all activities.